মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
মেধাবী ও ভালো শিক্ষার্থীরা রাজনীতিতে সম্পৃক্ত না হলে রাজনৈতিক অঙ্গনে গুণগত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে যেকোনো অপরাধের বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মকাণ্ড আওয়ামী লীগের প্রকৃত স্বরূপ তুলে ধরেছে, যা অতীতের নানা ঘটনায় স্পষ্ট হয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
শৈলকুপা সরকারি কলেজের উদ্যোগে কলেজ মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। ছবি সংগৃহীত।
