ভর্তি প্রস্তুতির মাঝেই ব্যাগ গায়েব! যশোর হাসপাতালে মহিলা ওয়ার্ডে চোর আটক

ভর্তি প্রস্তুতির মাঝেই ব্যাগ গায়েব! যশোর হাসপাতালে মহিলা ওয়ার্ডে চোর আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে এসে ব্যাগ খুইয়ে চরম বিপদে পড়েছিলেন ষাটোর্ধ্ব হালিমা খাতুন। তবে চোরের শেষ রক্ষা হয়নি; চিৎকার শুনে সাধারণ মানুষ ধাওয়া দিয়ে হাতেনাতে ধরে ফেলে তাকে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তিন তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম রফিকুল হাওলাদার (৪৫)। সে খুলনার সোনাডাঙ্গা এলাকার দারোগার ভিটার বাসিন্দা শহিদুল হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার বাজে খাপুর গ্রাম থেকে আসা বৃদ্ধা হালিমা খাতুন তার অসুস্থ মেয়ে কল্পনাকে ভর্তি করানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সুযোগে হাত সাফাই চালিয়ে হালিমার সাথে থাকা ভ্যানিটি ব্যাগটি হাতিয়ে নিয়ে সটকে পড়ার চেষ্টা করে রফিকুল।

চুরি টের পেয়েই হালিমা খাতুন চিৎকার দিলে ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনরা মুহূর্তের মধ্যে চোরকে ঘিরে ফেলে এবং ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে।

পরে উপস্থিত জনতা রফিকুলকে উদ্ধার করে হাসপাতাল ক্যাম্পাসে টহলরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *