বেনাপোলের মাদক মামলায় ইকবাল হোসেনের তিন বছরের সশ্রম কারাদণ্ড

বেনাপোলের মাদক মামলায় ইকবাল হোসেনের তিন বছরের সশ্রম কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বেনাপোল বন্দর এলাকায় গাঁজা ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মাদক মামলায় ইকবাল হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে মামলায় সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আব্দুল করিম মল্লিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিজ্ঞ বিচারক মোসা. ফৌজিয়া হাফসা এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিত ইকবাল হোসেন ও খালাসপ্রাপ্ত আব্দুল করিম দুজনই বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় ৯ বছর পূর্বে ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে বেনাপোলের রঘুনাথপুর মাঠের ২০/২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। ওই সময় সন্দেহভাজন হিসেবে ইকবাল হোসেন ও অপর এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করে মোট ৬ কেজি গাঁজা এবং ৪ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শুরু হয়। মামলার সাক্ষ্যগ্রহণ, জেরা ও নথিপত্র পর্যালোচনার পর আসামি ইকবাল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাঁকে এই দণ্ডাদেশ প্রদান করেন। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলে ৮৫ বছরের বৃদ্ধ দাদার বিরুদ্ধে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

যশোরে ব্যাংক কর্মকর্তার বাসা থেকে স্বর্ণালংকার চুরি : জুয়েলার্স ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার ও জানাজায় বাধার অভিযোগ: তৃণমূল জাগপার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ

মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও চার বছরের শিশুর মৃত্যু

ঝিকরগাছায় রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবী করে স...

৪৬ বোতল বিদেশি মদ সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল আটক করলো যশোর বিজিবি

যশোরে ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত : ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন হাসপাতালে ভর্তি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *