বিশ্বকে পোলিওমুক্ত করার প্রত্যয়ে রাজপথে রোটারিয়ানরা : যশোরে রোটারি জোনের ঝলমলে শোভাযাত্রা

বিশ্বকে পোলিওমুক্ত করার প্রত্যয়ে রাজপথে রোটারিয়ানরা : যশোরে রোটারি জোনের ঝলমলে শোভাযাত্রা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

পোলিওমুক্ত সমাজ ও বিশ্ব গড়ার সুদৃঢ় বার্তা নিয়ে যশোরে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পোলিও দিবস। দিবসটি উপলক্ষে রোটারি ডিস্ট্রিক্ট-৬৪ বাংলাদেশের অন্তর্গত রোটারি যশোর জোনের ব্যবস্থাপনায় এক আকর্ষণীয় ও সুশৃঙ্খল ‘এন্ড পোলিও নাউ’ র‌্যালির আয়োজন করা হয়।

আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে শহরের ঐতিহাসিক যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই সচেতনতামূলক র‌্যালিটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে র‌্যালির শুভ সূচনা করেন দৈনিক লোকসমাজ পত্রিকার সম্মানিত প্রকাশক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শান্তনু ইসলাম সুমিত। র‌্যালিতে অংশগ্রহণ করে তিনি জনসচেতনতা বৃদ্ধিতে রোটারির আন্তর্জাতিক ও স্থানীয় মানবিক উদ্যোগগুলোর গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্পূর্ণ র‌্যালিটির চেয়ারম্যান হিসেবে সার্বিক পরিচিতি ও সফল বাস্তবায়নে নেতৃত্ব দেন ডেপুটি কোঅর্ডিনেটর এডমিন ও পাস্ট প্রেসিডেন্ট কাজী আজিজুর রহমান রনি। তাঁর সুনিপুণ পরিচালনায় র‌্যালিটি বিডি হল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন জোন ক-অর্ডিনেটর এডমিন পাস্ট প্রেসিডেন্ট খায়রুল কবির চঞ্চল,প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান জনাব জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউট এর সেক্রেটারি এ জেড এম সালেক ইম্প্যাক্ট প্রেসিডেন্ট রিপসা টিমের সদস্যএবং রোটারিয়ানরা।

আজকের এই শোভাযাত্রায় রোটারিয়ানদের উপস্থিতি ছিল চোখ ধাঁধানো। নীল রঙের ক্যাপ ও পোলিও দূরীকরণের বার্তা সংবলিত বিশেষ লাল টি-শার্ট পরিধান করে শত শত রোটারিয়ান সুসংগঠিতভাবে র‌্যালিতে অংশ নেন। র‌্যালির ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে পোলিও টিকাদানের গুরুত্ব ও পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বিডি হল থেকে শুরু হওয়া এই সচেতনতামূলক শোভাযাত্রায় যশোর জোনের বিভিন্ন রোটারি ক্লাবের বর্তমান ও প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদক, রোটারিয়ান নেতৃবৃন্দ এবং সামাজিক স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইলাহদাদ খান ছিলেন শ্রমজীবী মানুষের বিশ্বস্ত কাণ্ডারি : প্রেসক্লাবে স্মরণসভায় সহযোদ্ধারা

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ১৩ নভেম্বর

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক

যশোর-বেনাপোল মহাসড়কে দুই বাইকের সংঘর্ষে নিভে গেল তিনটি তাজা প্রাণ

বেনাপোলে চাঁদা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি নেতা সংবাদ সম্মেলন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৬৮ ডেঙ্গু আক্রান্ত,সর্বোচ্চ আক্রান্ত মনিরামপুরে

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *