বিল হরিণার কৃষকদের পাশে জাতীয় কৃষক-খেতমজুর সমিতি

বিল হরিণার কৃষকদের পাশে জাতীয় কৃষক-খেতমজুর সমিতি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং স্থানীয় জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেলে যশোর সদর উপজেলার বাগেরহাট বাজারে জাতীয় কৃষক-খেতমজুর সমিতি যশোর সদর উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর রহমান বলেন, “স্বাধীনতার সুদীর্ঘ বছর পার হলেও দেশের মেহনতি কৃষকের ভাগ্যের কোনো গুণগত পরিবর্তন হয়নি। বিভিন্ন সময়ে রাষ্ট্রক্ষমতায় আসা শাসকশ্রেণি বারবার কৃষকদের সাথে প্রতারণা করেছে। ব্যবসায়ী ও পুঁজিবাদীদের মুনাফা নিশ্চিত করতে গিয়ে সার, বীজ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও কৃষক তাঁর হাড়ভাঙা খাটুনিতে উৎপাদিত ফসলের সঠিক মূল্য থেকে ধারাবাহিকভাবে বঞ্চিত হচ্ছেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ভরা মৌসুমেও মাঠপর্যায়ে কৃষক চাহিদামতো বিদ্যুৎ ও সার পাচ্ছেন না। চড়া দামে সার কিনতে বাধ্য হওয়ার পাশাপাশি তেলের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এছাড়া সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে নতুন করে অনিয়ম ও লুটেরা সিন্ডিকেট গড়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেন তিনি। তসলিম-উর রহমান ২০২৪ সালের গণ-আন্দোলনের প্রত্যাশা পূরণ না হওয়ার সমালোচনা করে অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির স্বচ্ছতা ও বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশের জোর দাবি জানান। একইসাথে বিদেশ থেকে মাংস ও কৃষি পণ্য আমদানির আত্মঘাতী উদ্যোগের তীব্র প্রতিবাদ জানান।

অঞ্চলের পরিবেশগত সংকটের কথা তুলে ধরে বক্তারা বলেন, বাগেরহাট ও আশপাশের নিচু জমি এবং জলাশয় ভরাট করে অপরিকল্পিত আবাসন গড়ে তোলায় পানি নিষ্কাশন রুদ্ধ হয়ে পড়েছে। নাব্যতা হারানো মুক্তেশ্বরী ও হরি নদীর প্রভাবে বিল হরিণায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে কৃষকের ফসল বিনষ্ট হচ্ছে।

সমাবেশ থেকে অবিলম্বে কৃষকের ফসলের সঠিক দাম নির্ধারণ, কৃষিতে ভর্তুকিমূল্যে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ, সারসহ সব উপকরণের নিরবচ্ছিন্ন জোগান, মুক্তেশ্বরী ও হরি নদী পুনঃখনন করে বিল হরিণার স্থায়ী জলাবদ্ধতা অবসান এবং কৃষি খাতের দুর্নীতি বন্ধের সুনির্দিষ্ট দাবি জানানো হয়।

বিপ্লবী যুবমৈত্রী যশোর জেলা শাখার সদস্য শাকিল আহমেদের সঞ্চালনায় ও জাতীয় খেতমজুর সমিতি যশোর জেলা কমিটির নেতা শাহাবুদ্দিন বাটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস, কৃষকনেতা রজব আলী, হযরত আলী, আব্দুস সাত্তার এবং আব্দুল মালেকসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *