বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

নাগরিক অধিকার আন্দোলন, যশোরের নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় যশোর শহরে অধ্যাপক নার্গিস ইসলামের বাসভবনে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠুর নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।
সাক্ষাৎকালে যশোরের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় অধ্যাপক নার্গিস ইসলাম নবগঠিত নির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
এ সময় সংগঠনের সহ-সভাপতি মতিয়ার রহমান ও হাজী সেলিম, সহ-সম্পাদক ডা. এস. এম. আবদুল্লাহ, অধ্যক্ষ গাজী ইকফাত মাহমুদ, আহসানউল্লাহ ময়না, তাসলিমা আক্তার লিপা, মশিয়ার রহমান, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. রবিউল ইসলাম তুহিন, অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব, সিআইপি মোহাম্মদ আলী, শরীফ আহম্মেদ বাপীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *