বাঘারপাড়ায় মর্মান্তিক ট্র্যাজেডি : পুকুরে নেমে দুই বোনসহ ৩ শিশুর সলিলসমাধি

বাঘারপাড়ায় মর্মান্তিক ট্র্যাজেডি : পুকুরে নেমে দুই বোনসহ ৩ শিশুর সলিলসমাধি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে গোসল করতে নেমে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক সলিলসমাধি ঘটেছে। হৃদয়বিদারক এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া দক্ষিণপাড়া গ্রামে এই শোকাবহ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— জামদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা ফাহিমা আক্তার (১০), তার বোন লামিয়া আক্তার (১৩) এবং প্রতিবেশী সুলতানা খাতুন (১০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে তিন শিশু মিলে একসাথে গ্রামের ইকরাম মোল্যার পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত তারা সবাই পানির গভীরে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পার হলেও তারা উঠে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। পরে পুকুর থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

একই গ্রামের ফুটফুটে তিনটি শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো জামদিয়া দক্ষিণপাড়ায় শোকের মাতম চলছে। স্বজনদের গুমরে ওঠা কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

বাঘারপাড়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এই হৃদয়বিদারক ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *