প্রাণ গেল লেবুতলা হাইস্কুলের ইংরেজি শিক্ষকের

প্রাণ গেল লেবুতলা হাইস্কুলের ইংরেজি শিক্ষকের

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর-মাগুরা মহাসড়কে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৩৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
নিহতের চাচাতো ভাই জাহিদুর রহমান জানান, স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সেলিম রেজা যশোর শহরে বসবাস করতেন। প্রতিদিনের মতো রোববার সকালেও তিনি মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। পথে হাশিমপুর বাজারের কাছে পৌঁছালে অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *