নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ!

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে সরদার মিল সংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের জোরদার তল্লাশি সত্ত্বেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দুই দিন আগে তিনি স্বামীর বাড়ি থেকে মশরহাটি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে বর্ণা তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যান। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ করেই পানির প্রবল স্রোতে নিচে তলিয়ে যান এবং নিখোঁজ হন। তাঁর ভাই ও উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদের পানিতে নেমে তাঁকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

পরবর্তীতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলও এই উদ্ধার অভিযানে যোগ দেয়।

নওয়াপাড়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: “দুপুর থেকে ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল ভৈরব নদের বিশাল এলাকা জুড়ে চিরুনি অভিযান চালায়। তবে রাত নেমে আসায় এবং চারদিক অন্ধকার হয়ে যাওয়ায় পানির নিচে উদ্ধার কাজ চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই সন্ধ্যার পর আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (১৮ জুলাই) সকাল থেকে পুনরায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করবে।”

এদিকে বেড়াতে এসে বর্ণার এমন আকস্মিক ও মর্মান্তিক নিখোঁজের ঘটনায় মশরহাটি গ্রামে তাঁর বাবা ও স্বামীর পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আকুল কান্না ও আহাজারিতে ভৈরব নদের মালোপাড়া ঘাট এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *