দীর্ঘদিনের পলাতক দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

দীর্ঘদিনের পলাতক দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মো: মাসুদ রানা (কালীগঞ্জ) ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৪ আগস্ট সোমবার কালীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার বারফা গ্রামের মোঃ আলাউদ্দিন এবং আড়পাড়া নদীপাড়া এলাকার মোঃ দুখু মিয়া (৩৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সহায়তায় তাদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করার পর আদালতের পরোয়ানামূলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, অপরাধ দমন, মাদক নির্মূল, চোরাই মালামাল উদ্ধার এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে কালীগঞ্জ থানা পুলিশ নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *