টানটান উত্তেজনার ফাইনালে জয়ী আলমডাঙ্গা একাদশ

টানটান উত্তেজনার ফাইনালে জয়ী আলমডাঙ্গা একাদশ

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে তুমুল উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণ আর হাজারো ক্রীড়ামোদী দর্শকের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে জমকালো আয়োজনে সম্পন্ন হলো মরহুম এ কে এম সিরাজুল হক (সিরু মিয়া) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। অত্যন্ত রোমাঞ্চকর ও জমজমাট এই ফাইনালে স্বাগতিক কোটচাঁদপুর ফুটবল একাদশকে চমৎকার ক্রীড়ানৈপুণ্যে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছে আলমডাঙ্গা ফুটবল একাদশ।

আজ শুক্রবার অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সকাল থেকেই সমগ্র কোটচাঁদপুর এলাকা জুড়ে বিরাজ করছিল এক উৎসবমুখর আমেজ। বিকেল হওয়ার আগেই মাঠ ও তার আশেপাশের চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পুরো খেলায় প্রায় ৫০ হাজারের বেশি ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দুই দলের দুর্দান্ত পাসিং ও বল দখলের লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলাজুড়ে বিরাজ করে টানটান উত্তেজনা। শেষ বাঁশি বাজতেই প্রতিপক্ষকে পরাস্ত করে গৌরবময় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় আলমডাঙ্গা ফুটবল একাদশ।

মাঠের খেলা শেষে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী আলমডাঙ্গা ফুটবল একাদশের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি এবং নগদ ৬০ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। ট্রফি পাওয়ার পর বিজয়ী দলের খেলোয়াড়দের উল্লাসে চারপাশ মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত দর্শকদের মুহুর্মুহু করতালিতে পুরো প্রাঙ্গণ এক আনন্দপুরীতে পরিণত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুরের কৃতী সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কে এম আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ ৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি, ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি আবু বকর বিশ্বাস এবং কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান এবং সদস্য সচিব মাহফুজ আলম মামুনসহ সহযোগী সংগঠনের নানা পর্যায়ের নেতৃবৃন্দ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজকরা জানান, মরহুম সিরাজুল হক সিরু মিয়ার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো এবং উদীয়মান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় ফুটবলের সার্বিক মানোন্নয়নই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। আকর্ষণীয় ফাইনালের মধ্য দিয়ে এবারের মতো টুর্নামেন্ট শেষ হলেও হাজারো দর্শকের আনন্দ-উচ্ছ্বাসে দীর্ঘ দিন স্মরণীয় হয়ে থাকবে এই ফুটবলের লড়াই। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

কোটচাঁদপুরে শীতের আগমনী সুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *