ঝিকরগাছায় রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবী করে সংবাদ সম্মেলন

ঝিকরগাছায় রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবী করে সংবাদ সম্মেলন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রহমানের বিরুদ্ধে দুই যমজ ছাত্রীকে নির্যাতন, মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করা হয়েছে। এই অপপ্রচার ও কুৎসা রটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর ২০২৬ শনিবার বিকেলে স্থানীয় ঝিকরগাছা প্রেসক্লাব হলরুমে খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ, ঝিকরগাছা থানা শাখা ও উপজেলা ইমাম পরিষদের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ইমাম পরিষদ ও উপজেলা কওমি মাদ্রাসা পরিষদের সাধারণ সম্পাদক এবং ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হুসাইন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে জানানো হয়, দীর্ঘ ছয় বছর ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসাটি। সম্প্রতি এক ছাত্রীর পায়ে অসাবধানতাবশত পেরেক ফুটা এবং এর চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রীর অভিভাবকদের সাথে মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রহমানের সামান্য কথা কাটাকাটি হয়। ওই ঘটনার প্রেক্ষিতে ছাত্রীর অভিভাবকরা সাময়িকভাবে ক্ষিপ্ত হয়ে পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করান, যা পুরোপুরি অসত্য।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ছাত্রীর অভিভাবক পালিত বাবা সানোয়ার হোসেন, মা পারুল বেগম এবং দুই ছাত্রী রুমি ও সুমি (১০) পরবর্তীতে নিজেদের ভুল বোঝাবুঝির বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। মূলত রাগের বশবর্তী হয়ে এবং একটি কুচক্রী স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হয়ে তারা এমনটি করেছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিভাবক পারুল খাতুন নিজের বক্তব্যে বলেন, ভুল বোঝাবুঝি ও আবেগের তাড়নায় তারা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, যা পরে অনুধাবন করে তারা নিজেরাই দুঃখ প্রকাশ করেছেন। কোনোভাবেই যেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের মানহানি না হয়, সে বিষয়ে তারা সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত অভিভাবক, ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মীদের প্রতি যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে তা ভালোভাবে যাচাই-বাছাই করার এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার বিশেষ অনুরোধ জানান।

ঝিকরগাছা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক নারী অভিভাবকসহ স্থানীয় শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—উপজেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর, সহ-সভাপতি মাওলানা ছদর উদ্দিন, সদস্য সাইফুল্লাহ আল মামুন, ইমাম পরিষদ ও কওমি মাদ্রাসা পরিষদের প্রচার ও মিডিয়া সম্পাদক মুফতি শামীম মাহমুদ, অর্থ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, ফতোয়া বিষয়ক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম এবং প্রচার সম্পাদক মুফতি রবিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক রেশমা খাতুন, লিপি খাতুন, রুবিনা রহমান, হাফসা খাতুন, সাকিয়া খাতুন, শুকজান বেগম ও আছিয়া খাতুনসহ মাদ্রাসার বহু শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলের মাদক মামলায় ইকবাল হোসেনের তিন বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ব্যাংক কর্মকর্তার বাসা থেকে স্বর্ণালংকার চুরি : জুয়েলার্স ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার ও জানাজায় বাধার অভিযোগ: তৃণমূল জাগপার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ

মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও চার বছরের শিশুর মৃত্যু

৪৬ বোতল বিদেশি মদ সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল আটক করলো যশোর বিজিবি

যশোরে ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত : ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন হাসপাতালে ভর্তি

বড় শেখহাটির শীর্ষ মাদক কারবারি সগির ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *