জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে এবং বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা শাখা।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শহরের প্রাণকেন্দ্রে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার সভাপতি শাহরিয়ার আমিরের নেতৃত্বে শহরের পাইপপট্টি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যশোর প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুনসহ অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর থানা কমিটির সহসভাপতি কামরুজ্জামান রাজেস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী লস্করসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কঠোর সমালোচনা করে বলেন, জ্বালানির দাম বাড়ার ফলে গণপরিবহনের ভাড়া অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকট কৃষি, শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

বক্তারা শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রার মান বিবেচনায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানান। একই সাথে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান। এছাড়া দেশকে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব ও যুদ্ধে সম্পৃক্ত করার যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান ব্যক্ত করেন নেতৃবৃন্দ।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *