জেস গার্ডেন পার্কে ১০৩ এতিম শিশুকে নিয়ে শিক্ষা সফর ও প্রীতিভোজ

জেস গার্ডেন পার্কে ১০৩ এতিম শিশুকে নিয়ে শিক্ষা সফর ও প্রীতিভোজ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর সামাজিক দায়বদ্ধতাভিত্তিক ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় যশোরের ১০৩ জন পথশিশু ও এতিম শিশু এবং তাদের অভিভাবক পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন শিক্ষা সফর, বিনোদনমূলক পরিবেশনা ও তিন মাসের আগাম খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী যশোর সদরের বাহাদুরপুরস্থ জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘জেস গার্ডেন পার্ক’-এ বর্ণাঢ্য এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে যশোর জেলার ৭৮ জন এবং পাশ্ববর্তী সাতক্ষীরা জেলার ২৫ জনসহ সর্বমোট ১০৩ জন শিশু অংশ নেয়।

সংস্থার যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শিশুদের শুভেচ্ছা উপহার তুলে দেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সিইও এনায়েত হোসেন জাকারিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আবদুল্লাহ আল আমিন শাহিন এবং অরফ্যান কেয়ার প্রোগ্রামের দায়িত্বে থাকা কর্মকর্তা সাজিদ আল আহাদ।

পার্কের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিশুদের জন্য নানামুখী শিক্ষণীয় ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পরবর্তীতে শিশুদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ বছরের তৃতীয় প্রান্তিকের (৩ মাস) খাদ্য সহায়তা হিসেবে ১০৩টি পরিবারের প্রতিটিকে—৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি মিল্ক পাউডার, ৩ জার হরলিক্স, ৩ প্যাকেট নুডলস, ১.৫ কেজি পুষ্টিকর বাদাম, ৩ বয়াম বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি তাজা মৌসুমি ফল প্রদান করা হয়।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এনায়েত হোসেন জাকারিয়া তাঁর বক্তব্যে বলেন, “এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের সামাজিক সুরক্ষা ও সার্বিক বিকাশে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষা ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আরো নানামুখী দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান গ্রহণ করা হচ্ছে।”

আয়োজনটি সাফল্যমণ্ডিত করতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন তায়েজেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, মামুন, আমির হামজা, আসাদ, আলমগীর, তাসিম ও কালামসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *