জিয়াউর রহমানের মাজারে ক্রীড়াদলের পুষ্পস্তবক অর্পণ

জিয়াউর রহমানের মাজারে ক্রীড়াদলের পুষ্পস্তবক অর্পণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর পবিত্র মাজারে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) ঢাকার শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) অবস্থিত শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জিয়া উদ্যানে সমবেত হন। পরবর্তীতে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা, ভৌগোলিক সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাঁদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, শহীদ জিয়ার দেখিয়ে যাওয়া পথ ও আদর্শকে বুকে ধারণ করে ক্রীড়াঙ্গনসহ জাতীয় জীবনে গণতন্ত্র ও সার্বভৌমত্ব সুরক্ষায় জাতীয়তাবাদী শক্তি সর্বদা ঐক্যবদ্ধ থাকবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী ক্রীড়াদলের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *