জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত

জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়ায় অবস্থিত জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিশেষ আলোচনা সভা, হামদ-নাত পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাবু তাপস কুমার বিশ্বাস, পরিচালনা পর্ষদ সদস্য শেখ আইয়ুব হোসেন, সহকারী প্রধান শিক্ষক মুনসুর আলী। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, স্থানীয় অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোরম হামদ-নাত ও ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোঃ আলী আকবর হোসেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *