ছোট বালিয়াডাঙ্গায় বর্ষবরণ : প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট বালিয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘সূর্য তরুণ ছাত্র সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সূর্য তরুণ ছাত্র সংঘের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, “পহেলা বৈশাখ আমাদের ঐক্যের প্রতীক। নতুন বছরে সব ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল আলম ঝন্টু ও ওহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক কাজী রয়েল, সহ-প্রচার সম্পাদক মাসুদ রানা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজা ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হারুন হোসেন এবং সহ-সভাপতি বিপ্লব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্য তরুণ ছাত্র সংঘের সভাপতি এস এম শামীম। তিনি তার বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা দেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে ঐতিহ্যবাহী বৈশাখী আপ্যায়নে অংশ নেন। ছবি-সংগৃহীত

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *