চৌগাছায় ‘রানা স্টোর’কে  ১০ হাজার টাকা জরিমানা

চৌগাছায় ‘রানা স্টোর’কে ১০ হাজার টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় বৈধ কাগজপত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানের সুপরিচিত ব্র্যান্ড নাম ও মোড়ক ব্যবহার করে নিজের উৎপাদিত পণ্য বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১টার দিকে যশোর-চৌগাছা সড়কের মল্লিকবাড়ি মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব হাসান।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামের মো. নাজমুল কবির (৫৫)। তিনি মল্লিকবাড়ি মোড়ের ‘রানা স্টোর’-এর মালিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্যবসার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়াই অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে নিজের তৈরি পণ্য বাজারজাত ও বিক্রি করার সুনির্দিষ্ট অভিযোগে নাজমুল কবিরের দোকান ও গুদামে অভিযান চালানো হয়। জালিয়াতি ও প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

অভিযান পরিচালনাকালে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম হোসেন ও চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *