খোলাডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধ এবং বাগডাঙ্গায় মারামারির ঘটনায় রক্তাক্ত ৪

খোলাডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধ এবং বাগডাঙ্গায় মারামারির ঘটনায় রক্তাক্ত ৪

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পৃথক দুটি সহিংসতার ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) শহরের খোলাডাঙ্গা এবং সদর উপজেলার বাগডাঙ্গা খামারপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের খোলাডাঙ্গা এলাকায় পূর্বশত্রুতা ও জমিজমাসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে অতর্কিত হামলা চালিয়ে মানিক গাজী (৩৮) ও রুনা (৩০)-কে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় শহিদুল গাজী, ইমাম গাজী ও রুনুসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অপরদিকে, সদর উপজেলার বাগডাঙ্গা খামারপাড়া এলাকায় মেয়েঘটিত একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে সাগর হোসেন (৩৫)-এর ওপর হামলা চালানো হয়। শুকুর আলী (৪৫) নামক এক ব্যক্তি ধারালো দা দিয়ে সগরের হাতে কোপ দিয়ে তাঁকে জখম করেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনরা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, বর্তমানে চিকিৎসাধীন আহত চারজনের অবস্থাই আশঙ্কামুক্ত।

এদিকে, এসব হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *