খাজুরা বাসস্ট্যান্ডে ছুরিকাঘাত করে ৬০ হাজার টাকা ছিনতাই !

খাজুরা বাসস্ট্যান্ডে ছুরিকাঘাত করে ৬০ হাজার টাকা ছিনতাই !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় কাজল (২২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে এক দুর্বৃত্ত।

গত শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত কাজল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সুজনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একা দাঁড়িয়ে ছিলেন কাজল। এ সময় তারিকুল (৩৫) নামে এক ব্যক্তি হঠাৎ এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর চড়াও হন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করেন। পরবর্তীতে কাজলের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়েন অভিযুক্ত ব্যক্তি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয়রা গুরুতর রক্তাক্ত অবস্থায় কাজলকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মামলা দায়ের ও জড়িতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *