কোটচাঁদপুরে চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি :  চাঁদাবাজকে পুলিশে সোপর্দ

কোটচাঁদপুরে চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি : চাঁদাবাজকে পুলিশে সোপর্দ

রফিক মন্ডল, কোটচাঁদপুর, ঝিনাইদহ :

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক মুদি দোকানদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং চাঁদার অর্থ না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের জীবননাশের হুমকির অভিযোগে সুমন দাস ওরফে কিনা দাস নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন খান আবাসিক হোটেলের সামনে অবস্থিত ভুক্তভোগীর মুদি দোকানে চাঁদার টাকা নিতে এলে স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে তাকে আটক করেন।

আটককৃত সুমন দাস মহেশপুর উপজেলার সুন্দরপুর-বেদেরগাড়ী এলাকার বিষে দাসের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী ব্যবসায়ী বিপ্লব দাসের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন দাস বেশ কিছুদিন ধরে সরাসরি দোকানে গিয়ে এবং মোবাইল ফোনে কল দিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুরে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে ফোন করে বিপ্লব দাসের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই দিন রাতেই বিপ্লবের কাকা সঞ্জয় কুমার ফোনটি রিসিভ করলে তাকেও একইভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর তারিখে বারবার ফোন করে চাঁদা দাবি এবং ঘর থেকে বের হলে বিপ্লব ও তার ভাতিজাকে মেরে ফেলার হুমকি দেওয়া হতে থাকে।

বারবার এমন হুমকির মুখে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিপ্লব দাস গত ২৮ সেপ্টেম্বর কোটচাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী ব্যবসায়ী জানান, আজ রোববার সকালে সুমন আবারও তাঁর দোকানে সশরীরে এসে দাবিকৃত চাঁদার টাকা দাবি করলে আশপাশের দোকানদার ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত তাকে ঘেরাও করে আটক করেন। পরবর্তীতে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভুক্তভোগীর পূর্ববর্তী লিখিত অভিযোগ ও আজকের ঘটনার প্রাথমিক তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

কোটচাঁদপুরে শীতের আগমনী সুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *