কৃতিত্বপূর্ণ ফলাফলে আমরা গর্বিত ও আনন্দিত : পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

কৃতিত্বপূর্ণ ফলাফলে আমরা গর্বিত ও আনন্দিত : পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

শহিদ জয় :

বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪ ও ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, এককালীন অর্থ সম্মানী এবং সনদপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার (৪ অক্টোবর ২০২৬) যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের যেসব সন্তান ২০২৪ ও ২০২৫ সালের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ অর্জন করেছে, তাদের হাতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত এই বিশেষ মেধা বৃত্তির ক্রেস্ট, সম্মানী অর্থ ও সনদপত্র তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেধা বৃত্তি ও সনদ বিতরণকালে পুলিশ সুপার কৃতি শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, ‘তোমাদের এই চমৎকার অর্জনে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আশা করি, ভবিষ্যতেও তোমরা পড়াশোনায় এই ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে এবং নিজেদের মেধা ও মনন কাজে লাগিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ যশোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *