উপশহরের আ.লীগ সমর্থিত সাবেক মেম্বারসহ ৩জন আটক

উপশহরের আ.লীগ সমর্থিত সাবেক মেম্বারসহ ৩জন আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও অপরাধ দমনে পরিচালিত এক বিশেষ অভিযানে রাজনৈতিক নেতা ও সাবেক জনপ্রতিনিধিসহ তিনজনকে আটক করেছে উপশহর পুলিশ ক্যাম্পের চৌকস দল। আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—নতুন উপশহর এলাকার বাসিন্দা ও স্থানীয় যুবলীগ নেতা লুৎফর রহমান বিপু (৪৫), উপশহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সমর্থিত সদস্য রানা হামিদ ওরফে রানা মেম্বার (৫৭) এবং খুলনার কয়রার বাসিন্দা বর্তমানে রেলগেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মো. আল মামুন (২৩)।

পুলিশ জানায়, উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে-র নেতৃত্বে পরিচালিত অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। অভিযানে অভিযুক্তদের নিজ নিজ আস্তানা থেকে আটক করতে সক্ষম হন তারা। রানা মেম্বার সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনসুরের বলয়ের রাজনীতির সাথে জড়িত এবং বিপু যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যাম্প ইনচার্জের তাৎক্ষণিক ও সুপরিকল্পিত পদক্ষেপে আসামিদের গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের যশোর কোতোয়ালি মডেল থানার কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধ রোধ ও জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *