ইয়াবাসহ কলম গ্রেফতার

ইয়াবাসহ কলম গ্রেফতার

শার্শা প্রতিনিধি :

যশোরের সীমান্তবর্তী শার্শা থানা পুলিশের একটি দল গভীর রাতে  সফল অভিযান পরিচালনা করে ১৮ পিস  ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম কলম (৫০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে। গত বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার শিকারপুর গ্রামস্থ আসামির নিজস্ব বসতবাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক জহিরুল ইসলাম কলম ওই এলাকার আবু হানিফ বিশ্বাসের ছেলে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

শার্শা থানা পুলিশ জানায়, শিকারপুর এলাকায় একদল মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ টিম ওই এলাকায় দ্রুত অবস্থান নেয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ দল জহিরুলের বাবা হানিফ বিশ্বাসের বসতবাড়ির উঠানে আকস্মিক অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জহিরুল ইসলাম কলমকে আটক করা হয় । এ সময় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আটক মাদক কারবারি জহিরুল ইসলাম কলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে উল্লেখ করে তিনি আরও জানান যে, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি পাহাড়ায় বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *