আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণা!

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণা!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে একটি প্রতারকচক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) আফিল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা ফাহিম রহমান এ জিডি করেন। যার নম্বর ১১২৯।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “আফিল এ্যাগ্রো লিঃ” নামে একটি ভুয়া পেজ খুলে আফিল গ্রুপের নাম ও পরিচয় ব্যবহার করছে। ওই পেজের মাধ্যমে মুরগি ও হঁাসের বাচ্চা বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে বিকাশ নম্বর ০১৬৩৫-৮৪২৬১৪ এর মাধ্যমে টাকা গ্রহণ করা হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, প্রতারকচক্রটি আফিল গ্রুপের নাম ব্যবহার করে ভুয়া ক্যাশ মেমো, অনলাইন যোগাযোগ ও বিভিন্ন তথ্য দিয়ে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আফিল গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক পেজটি তাদের কোনো অফিসিয়াল পেজ নয়। প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক পেজের তথ্য,বিকাশ লেনদেনের স্ক্রিনশট, ভুয়া ক্যাশ মেমো, হোয়াটসঅ্যাপ কথোপকথনসহ বিভিন্ন প্রমাণাদি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
অভিযোগকারী ফাহিম রহমান বলেন, একটি অসাধুচক্র পরিকল্পিতভাবে আফিল গ্রুপের সুনাম নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে এ অভিযোগ দিয়েছেন। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *