আজ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি পদে সাবু ও ইসমত হাসানের লড়াই

আজ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি পদে সাবু ও ইসমত হাসানের লড়াই

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

আজ শনিবার (২৮ নভেম্বর) যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । সমিতির এক নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৬০২ জন। বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও ইতিমধ্যে ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে শীর্ষ পদ সভাপতিতে মুখোমুখি হচ্ছেন দুজন হেভিওয়েট প্রার্থী। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে লড়ছেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যেষ্ঠ আইনজীবী ইসমত হাসান। সাবু বর্তমানে যশোর জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে কর্মরত। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ইসমত হাসান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। তাঁরা হলেন—জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নূর আলম পান্নু, লইয়ার্স কাউন্সিলের আ. ক. ম. মনিরুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির মোস্তফা হুমায়ুন কবির মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমদাদুল হক ইমদাদ।

সমিতির সূত্র অনুযায়ী, সহসভাপতি পদে লড়ছেন পাঁচজন প্রার্থী—সৈয়দ রুহুল কুদ্দুস কচি, গাজী মুহা. মাহফুজুর রহমান, মনজুর কাদের আশিক, মাহাবুবুর রহমান মাহবুব এবং এস এম আব্দুর রাজ্জাক। যুগ্ম সম্পাদকের দুটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন রিনা আখতার মিলি, ওজিহুর রহমান, তাহমিদ আকাশ ও কামরুন নাহার কনা। সহকারী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেজিনা ইয়াসমিন, সিরাজুল ইসলাম সাগর ও গোলাম মোস্তফা সুমন।

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ও শামীম আহমেদ চৌধুরীর মধ্যে লড়াই হচ্ছে। সদস্য পদে ভোটের লড়াইয়ে আছেন সুদীপ্ত কুমার, জাকির হোসেন, উবায়ের হোসেন এবং শামস ইমরান। তবে গ্রন্থাগার সম্পাদক পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সোহেল।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে ভোট গণনা ও ফলাফল প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফেসবুকে ইয়াবা সেবনের ছবি ঘিরে তোলপাড়, অতঃপর ইয়াবা ও স্বামীসহ পুলিশের জালে তরুণী

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে কুমারখালী ও খোকসা পুলিশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়

স্টাডি ট্যুরে যশোরে ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিগণ

যশোরের রূপদিয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে পিটিয়ে জখম : ছেলেসহ অভিযুক্ত ৪ জন

যশোর রেলরোডে সুজুকি শোরুমের পেছন থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

মণিরামপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদসহ ২ জন গ্রেপ্তার

আগামী বুধবার যশোর ও কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিকরগাছার বাঁকড়ায় ৮ দলীয় টুর্নামেন্টের ট্রফি গেল সোনাকুড়ের ঘরে

ঝিনাইদহ সদরে মোটরসাইকেল নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে দৌড়ে পালাল নেতাকর্মীরা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *