অভয়নগরে গণপিটুনিতে চোর বাঘা জখম!

অভয়নগরে গণপিটুনিতে চোর বাঘা জখম!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলায় একটি স্যানিটারি দোকানে চুরির চেষ্টাকালে তাজুল ইসলাম বাঘা (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে বেধড়ক পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গণধোলাইয়ে গুরুতর আহত হওয়ায় তাঁকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া পৌরসভার মডেল স্কুল সংলগ্ন ‘আনিস স্যানিটারি’ দোকানে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রের খবর, সকালের দিকে আনিস স্যানিটারি দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করছিলেন তাজুল। এ সময় চাল কাটার শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন সতর্ক হয়ে যান এবং দোকানে গিয়ে তাঁকে ধরে ফেলেন। খবর পেয়ে দোকান মালিকসহ উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত তাজুলকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *