অপপ্রচার ও ফতোয়াবাজি বন্ধের আহ্বান হেযবুত তওহীদের

অপপ্রচার ও ফতোয়াবাজি বন্ধের আহ্বান হেযবুত তওহীদের

স্ফুলিঙ্গ রিপোর্ট :

হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে কুরুচিপূর্ণ অপপ্রচার, গুজব, ফতোয়া ও সরাসরি হামলার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার সুরক্ষার দাবিতে যশোরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদ যশোর জেলা শাখার সভাপতি রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৩১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, বিভ্রান্তিকর অপপ্রচার, ফতোয়াবাজি ও নানা সহিংসতার হুমকি দেওয়া হয়েছে। ওই সমাবেশ থেকে সংগঠনটিকে নিষিদ্ধ করার অযৌক্তিক দাবি তোলার পাশাপাশি তাদের ইমাম ও সাধারণ সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেজাউল করিম আরও বলেন, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাইকিং, হ্যান্ডবিল বিতরণ ও নানা প্রচারণার মাধ্যমে জনমনে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। অতীতেও এই উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে সংগঠনটির বহু সদস্যের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হত্যার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

হেযবুত তওহীদকে একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন হিসেবে দাবি করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক থেকে দেশের আইন ও সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাঁদের কোনো সদস্যের বিরুদ্ধে আদালতের মাধ্যমে চূড়ান্ত অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো নজির নেই বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংবিধানের ৩৮, ৩৯ ও ৪১ অনুচ্ছেদের সুস্পষ্ট আলোকপাত করে বলা হয়, দেশে কোনো সংগঠন গঠন, শান্তিপূর্ণ মতপ্রকাশ এবং নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা প্রতিটি নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হুমকি, ফতোয়া বা বলপ্রয়োগের মাধ্যমে এসব অধিকার হরণ করা আইনসিদ্ধ নয়।

সংবাদ সম্মেলন থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, মিথ্যা প্রচারণা বন্ধ, সংগঠনের কর্মী ও তাঁদের পরিবারের সার্বিক নিরাপত্তা বিধান এবং সাংবিধানিক মুক্ত পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। সেই সাথে হেযবুত তওহীদ সংক্রান্ত যেকোনো খবর প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও প্রতিক্রিয়া যাচাই করার জন্য সাংবাদিক সমাজের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *