৩ টি হত্যা মামলার আসামি ও সাবেক সর্বহারা টিপু সুলতান গ্রেফতার

৩ টি হত্যা মামলার আসামি ও সাবেক সর্বহারা টিপু সুলতান গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের তালবাড়ীয়া ফাঁড়িতে নতুন ইনচার্জ হিসেবে যোগদানের পরপরই অপরাধ দমনে সুদৃঢ় ও আপসহীন ভূমিকা রেখে আলোড়ন সৃষ্টি করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোঃ ইলিয়াস হো‌সেন। তাঁর যোগদানের শুরুতেই পরিচালিত ঝটিকা ও প্রশংসনীয় আইনি অভিযানে বহু অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযুক্ত স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসী এবং ইউপি সদস্য টিপু সুলতান বিশ্বাস (৫৪) গ্রেফতার হয়েছেন। পুলিশ ও প্রশাসনের এই সাহসী পদক্ষেপে স্থানীয় ভুক্তভোগী অধিবাসীদের মনে নতুন আশা ও স্বস্তির সঞ্চার হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ) সকাল ০৯:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী মডেল থানাধীন হাসিমপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে টিপু সুলতান বিশ্বাসকে সফলভাবে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত টিপু সুলতান বিশ্বাস যশোর সদর উপজেলার তালবাড়ীয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাস ও মৃত ফুলজান বিবির পুত্র। তিনি স্থানীয় তালবাড়ীয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার ইউপি সদস্য (মেম্বর) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেফতারকৃত টিপু সুলতান বিশ্বাস যশোরের আলোচিত বিএনপি কার্যালয় পোড়ানো মামলার অন্যতম এজাহারনামীয় তালিকাভুক্ত আসামি। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে অন্তত ৩টি পৃথক চাঞ্চল্যকর হত্যা মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয় অনুসন্ধানে আরও উঠে এসেছে যে, তিনি পূর্বে সন্ত্রাসী সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিলেন এবং পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছিলেন।

 তালবাড়ীয়া পুলিশ ফাঁড়ির দায়িত্ব নেওয়ার পরই নতুন ইনচার্জের এমন তৎপর ও কঠোর ভূমিকা এলাকার সাধারণ মানুষের মাঝে চরম স্বস্তি ফিরিয়ে এনেছে। এলাকাকে মাদক, সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের জঘন্য অপরাধ থেকে মুক্ত করতে তাঁর এই নিরপেক্ষ ও সাহসী পদক্ষেপ সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। স্থানীয় সচেতন এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস, নতুন এই পুলিশ কর্মকর্তার নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে ওই অঞ্চলে অপরাধীদের দিন শেষ হবে এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *