হাঁটি হাঁটি পা পা করে ১৫ বছরে মাছরাঙা টিভি

হাঁটি হাঁটি পা পা করে ১৫ বছরে মাছরাঙা টিভি

স্ফুলিঙ্গ রিপোর্ট :
নানা আয়োজনে যশোরে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি মাছরাঙা টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সুস্থ বিনোদনের প্রশংসা করে ভবিষ্যতেও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ‘এই বর্ষায় একটি করে গাছ লাগান’ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলনসহ সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *