স্ফুলিঙ্গ থেকে ইনকিলাব : এক বর্ণাঢ্য ও পরিচ্ছন্ন সাংবাদিকতার কিংবদন্তি মিজানুর রহমান তোতার ৫ম মৃত্যুবার্ষিকী আজ

স্ফুলিঙ্গ থেকে ইনকিলাব : এক বর্ণাঢ্য ও পরিচ্ছন্ন সাংবাদিকতার কিংবদন্তি মিজানুর রহমান তোতার ৫ম মৃত্যুবার্ষিকী আজ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের সাংবাদিকতা ও সাহিত্য অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, প্রেসক্লাব যশোরের সাবেক সফল সভাপতি এবং দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের আজকের এই দিনে (১৭ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যক্তিজীবনে অত্যন্ত পরিচ্ছন্ন এবং সাদা মনের মানুষ হিসেবে পরিচিত মিজানুর রহমান তোতা ১৯৪৭ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সাল থেকে ছড়া, কবিতা ও সংবাদ লেখালেখির মাধ্যমে তাঁর এই বর্ণাঢ্য ভুবনে পদার্পণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাংবাদিকতায় তাঁর হাতেখড়ি হয়েছিল যশোর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ‘স্ফুলিঙ্গ’ পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি দৈনিক আজাদ, দৈনিক গণকণ্ঠ, সমাচার, দৈনিক ঠিকানা এবং পিআইবি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে দৈনিক স্ফুলিঙ্গের নিউজ এডিটর ও আজাদের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক ইনকিলাব প্রকাশের পর তিনি এর যশোর ব্যুরো প্রধান হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু এই পত্রিকাতেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন।

পেশাগত সাংবাদিকতার পাশাপাশি তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক ও তিন তিনবার অত্যন্ত সফলতার সাথে সভাপতির দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার বাইরেও কবি ও সাহিত্যিক হিসেবে তিনি ছিলেন সুপ্রতিষ্ঠিত। দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে মানুষের যাপিত জীবন, নদী ও প্রকৃতি দেখে তিনি অসংখ্য কবিতা ও গল্প লিখেছেন। সাংবাদিকতার ওপর তাঁর লেখা ‘মাঠ সাংবাদিকতা’ এবং বহুল সমাদৃত আত্মজীবনী গ্রন্থ ‘ক্ষতবিক্ষত বিবেক’ সুধীমহলে বিপুল প্রশংসা কুড়ায়। এছাড়া তাঁর নির্বাচিত ৮০টি কবিতা নিয়ে প্রকাশিত ‘দিবানিশি স্বপ্নের খেলা’ কাব্যগ্রন্থটি তাঁর অন্যতম সেরা সাহিত্যকীর্তি।

পারিবারিক জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন। তাঁর সহধর্মিণী রেবা রহমানও দৈনিক ইনকিলাব পত্রিকার যশোর ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন, যিনি ২০১৮ সালের ৮ আগস্ট মৃত্যুবরণ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *