সুশাসন ও শান্তিময় ঝিকরগাছার অঙ্গীকার : আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুশাসন ও শান্তিময় ঝিকরগাছার অঙ্গীকার : আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলাকে একটি সর্বাঙ্গীন মডেল উপজেলায় রূপান্তর এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখার প্রত্যয়ে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২৪ আগস্ট সোমবার সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে (হল রুম) এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ঝিকরগাছা উপজেলাকে একটি সমৃদ্ধ ও পরিবেশবান্ধব মডেল উপজেলায় পরিণত করতে চাই।” এ সময় এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি যেকোনো মূল্যে চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ।

এছাড়া সভায় যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম খান, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছ উদ্দিন, ঝিকরগাছা ঐতিহ্যবাহী বি এম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আশাকুজ্জামান রনি, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং ঝিকরগাছা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও মুফতি আকবর হোসাইন উপস্থিত ছিলেন।

ঝিকরগাছা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অংশ নিয়ে ঝিকরগাছার আইনশৃঙ্খলা রক্ষায় নিজ নিজ সুচিন্তিত মতামত প্রকাশ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *