শার্শা পুলিশের জালে ধরা পড়লো ইমন

শার্শা পুলিশের জালে ধরা পড়লো ইমন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ পিস মাদকজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত ইসলাম ইমন (২২) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত যুবক শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের অন্তর্গত বগুড়া বেলতলা গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শার্শা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এলাকাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের বাগুড়ী বেলতলা গ্রামস্থ আসানুরের চায়ের দোকানের সামনের প্রধান পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে ওই যুবককে ঘিরে ফেলে আটক করা হয়। পরবর্তীতে তাঁর শরীর ও হেফাজত তল্লাশি চালিয়ে ১৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁকে বিচারিক আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া সুচারুভাবে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *