শার্শায় যশোর-বেনাপোল রেললাইনের ওপর টায়ার জ্বালানোর ভিডিও ভাইরাল : আ.লীগের দুই কর্মী গ্রেপ্তার

শার্শায় যশোর-বেনাপোল রেললাইনের ওপর টায়ার জ্বালানোর ভিডিও ভাইরাল : আ.লীগের দুই কর্মী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১০ নভেম্বর ২০২৬

যশোরের শার্শা উপজেলায় যশোর-বেনাপোল রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি যশোর-বেনাপোল রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। পরবর্তী সময়ে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও প্রাথমিকভাবে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা ব্যক্তিদের চেহারা বা প্রত্যক্ষ সংশ্লিষ্টতা স্পষ্ট ছিল না, তবুও ভিডিওটি প্রকাশের পর প্রশাসন তৎপর হয়ে ওঠে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারপোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে এবং কৃষক লীগের সক্রিয় কর্মী আকরাম আলী (৫৪) এবং কদমতলা গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে আওয়ামী লীগের সক্রিয় কর্মী আবদুর রশিদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

রেলপথের নিরাপত্তা বিঘ্নিত করার এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং রেলপথে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের মামলা যশোরের সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের বিভিন্ন মেয়াদে কারা...

বাঘারপাড়ায় আদালতের পরোয়ানা সত্ত্বেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ, হুমকিতে বাড়ি ছাড়া বাদীর পরিব...

যশোরে ফাস্টফুড দোকানিকে গলা কেটে হত্যার চেষ্টা : অভিযুক্তের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ

বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দেয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ

মুনসেফপুরের বিএনপি নেতা তালেব হত্যা মামলা : আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেন আসামি শফিয়ার

ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়ায় নিয়ে ঝিকরগাছার দুই যুবককে জিম্মি ও নির্যাতন

যশোরের মহিলা লীগ নেত্রী মহুয়া আটক

যশোর আদালত চত্বরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

১৯৭০ পিস ইয়াবা ও চোরাচালানি পণ্যসহ এক ব্যক্তিকে আটক করল ৪৯ বিজিবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *