রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুরে সদরের মুন্সি কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ সভার আয়োজন করা হয়।

রূপদিয়া প্রেসক্লাবের সভাপতি রবিউল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রনি ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় গণমাধ্যমের জ্যেষ্ঠ সম্পাদক ও ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক ‘গ্রামের কাগজ’-এর প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডজেইউ) সভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা রূপদিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং এলাকার অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ লেখনী অব্যাহত রাখার জোর তাগিদ দেন তাঁরা। একই সাথে সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সংহতি অক্ষুণ্ণ রাখার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।  ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *