রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক জননেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রজ্ঞা এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা সর্বজনবিদিত। বর্তমান সংকটময় ও উত্তরণকালীন সময়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর অভিজ্ঞতা দেশের গণতান্ত্রিক ধারা সুসংহত করার পাশাপাশি আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য আরও বলেন,নবনিযুক্ত রাষ্ট্রপতির সুযোগ্য নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাত আরও গতিশীল হবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যবিপ্রবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় তাঁর দিকনির্দেশনায় আরও এগিয়ে যাবে।
এদিকে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
অভিনন্দন বার্তার শেষে উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তাঁর দায়িত্বকালীন সময়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *