রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও মশাবাহিত রোগ থেকে গ্রামীণ জনগণকে সুরক্ষায় যশোরের সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় এক বিশেষ মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়েছে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় মুন্সি নাজমুলের ব্যক্তিগত উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে এই মশক নিধন ফগার স্প্রে কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

কর্মসূচি চলাকালে প্রধান উদ্যোক্তা  মুন্সি নাজমুল এলাকাবাসীর উদ্দেশে বলেন, ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সচেতনতার পাশাপাশি অবিলম্বে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত মশা নিধন ওষুধ ছিটানো জরুরি। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে জানান, কাজিপুর গ্রাম থেকে এই মশক নিধন অভিযান সূচনা করা হলেও পর্যায়ক্রমে রামনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে গ্রামে এই ওষুধ ছেটানো কর্মসূচি পরিচালনা করা হবে। একই সাথে জমে থাকা পানি অপসারণ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে তিনি স্থানীয় অধিবাসীদের সচেতন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মশা নিধনকালে স্থানীয় সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদুর রহমান মনি, মাস্টার আবু ইমরান গাজী, দেলোয়ার হোসেন দিলু, ইমরান মোল্লা, আমির হোসেন, সোহেল সরদার, সুবাহান, তাইজুল, রফিক, আব্দুল জলিল, মনোয়ার হোসেন, সাইফুল ও সেলিমসহ সংশ্লিষ্ট এলাকার অসংখ্য গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর-বেনাপোল মহাসড়কে দুই বাইকের সংঘর্ষে নিভে গেল তিনটি তাজা প্রাণ

বেনাপোলে চাঁদা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি নেতা সংবাদ সম্মেলন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৬৮ ডেঙ্গু আক্রান্ত,সর্বোচ্চ আক্রান্ত মনিরামপুরে

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *