রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের আয়োজনে চৌগাছা ইউনিয়নে ওরিয়েন্টেশন সম্পন্ন

রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের আয়োজনে চৌগাছা ইউনিয়নে ওরিয়েন্টেশন সম্পন্ন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তৃণমূল পর্যায়ে মানব পাচার প্রতিরোধে জোরদার অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চৌগাছা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের অর্পিত দায়িত্ব ও কর্তব্য, পাচার রোধে তাঁদের কার্যকর ভূমিকা এবং মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বিশদ আলোচনা উপস্থাপন করেন রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের কেস ম্যানেজার-সোশ্যাল সার্ভিস কৃষ্ণা সাহা, সাইকো-সোশ্যাল কাউন্সেলর তন্দ্রা দাস এবং প্রকল্প কর্মী বজলুর রহমান। এ ছাড়া বক্তব্য প্রদান করেন চৌগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম। মুক্ত আলোচনায় আরও অংশ নেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য ও ইউপি সদস্য শান্ত ইসলাম, ইউনিয়ন কাজী ও ম্যারেজ রেজিস্ট্রার রুহুল কুদ্দুস এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা গুরুত্বারোপ করে বলেন, মানব পাচার একটি জঘন্য ও চরম সামাজিক অপরাধ। প্রথাগত আইনি পদক্ষেপের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সমন্বিত সামাজিক উদ্যোগ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল এ অপরাধ নির্মূল করা সম্ভব। বিশেষ করে কাজের প্রয়োজনে যারা বিদেশে যেতে ইচ্ছুক, তাঁদের সঠিক, বৈধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সুসংগঠিত ধারণ দেওয়া এবং প্রতারক চক্রের পাচার ঝুঁকির বিষয়ে সতর্ক রাখা অত্যন্ত জরুরি।

কর্মসূচিতে উপস্থিত অংশগ্রহণকারীরা বিদেশগামী ব্যক্তিদের প্রাথমিক ও সঠিক তথ্য সংরক্ষণের সুবিধার্থে ইউনিয়ন পরিষদ পর্যায়ে একটি ডেডিকেটেড ‘রেজিস্টার খাতা’ চালুর বিষয়ে জোরালো মতামত ব্যক্ত করেন। একই সাথে ইউনিয়ন পরিষদ, স্থানীয় পাচার প্রতিরোধ কমিটি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতা এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় পরিচালিত রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়ন পাচার প্রতিরোধ কমিটির বিভিন্ন স্তরের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো আয়োজনটি দক্ষতার সাথে পরিচালনা করেন কৃষ্ণা সাহা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *