যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সালাম আজাদ। আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে উপস্থিত হয়ে নতুন অধ্যক্ষের স্থলাভিষিক্ত হন ও দায়িত্বভার গ্রহণ করেন।

প্রফেসর আব্দুস সালাম আজাদ এই পদে যোগদানের পূর্বে যশোর সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। নবনিযুক্ত অধ্যক্ষ কলেজে এসে পৌঁছালে যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান ও বরণ করে নেওয়া হয়।

যোগদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মুকুল হায়দার, যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সম্পাদক আব্দুল হালিম, ড. আনোয়ার ইকবাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মদন মোহন দাস, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের হিসাব বিভাগের উপপরিচালক ফজলুর রহমান, অডিট কর্মকর্তা খুরশিদ মল্লিক এবং সিটি কলেজের প্রধান সহকারী আসলাম হোসেনসহ শিক্ষা পরিবারের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *