স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চরম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার আজকের দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ও বিকাল দুই শিফটে অনুষ্ঠিত পাঁচটি বিষয়ের পরীক্ষায় সার্বিকভাবে মোট ১ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বোর্ড সূত্র অনুযায়ী, সকালের শিফটে অনুষ্ঠিত হয় উচ্চতর গণিত (দ্বিতীয় পত্র) এবং ইসলাম শিক্ষা (দ্বিতীয় পত্র)-র পরীক্ষা। এই শিফটে মোট ৩০ হাজার ৭৭৮ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে অংশ নেন ২৯ হাজার ৬৯১ জন। ফলে সকালে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৭ জন।
বিজ্ঞাপন
অন্যদিকে, বিকালের শিফটে গার্হস্থ্য বিজ্ঞান, সংস্কৃত এবং লঘু সংগীত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে নির্ধারিত ৬ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থীর মাঝে ৬ হাজার ৭০৫ জন স্বশরীরে পরীক্ষায় অংশ নেন। এই শিফটে অনুপস্থিত ছিলেন ১৭৯ জন। দুই শিফট মিলিয়ে মোট ৩৭ হাজার ৬৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচ বিষয়ে অনুপস্থিতির সর্বমোট সংখ্যা দাঁড়ায় ১ হাজার ২৬৬ জনে।
সার্বিক পরীক্ষার পরিবেশ সম্পর্কে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী নিশ্চিত করেছেন যে, কেন্দ্রগুলোতে কড়া নজরদারি থাকায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ছবি সংগৃহীত।
