যশোরে ৬মাসের সাজাপ্রাপ্ত মাদক সম্রাট মমিন ড্রাইভার গ্রেপ্তার

যশোরে ৬মাসের সাজাপ্রাপ্ত মাদক সম্রাট মমিন ড্রাইভার গ্রেপ্তার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিন উল্লাহর নেতৃত্বে এএসআই আব্দুল বাতেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব বারান্দিপাড়া নাথপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোমিনুল ইসলাম মমিন ড্রাইভার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোমিনুল ইসলাম মমিন, যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া নাথপাড়া এলাকার মৃত আহমেদ হোসেনের ছেলে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিন উল্লাহর জানান,মাদক মামলায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *