যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি : হাসপাতালে ভর্তি ১৪০ জন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি : হাসপাতালে ভর্তি ১৪০ জন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) যশোর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাক স্বাক্ষরিত ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪২ জন রোগীর সবাই সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সর্বোচ্চ ১৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া বাঘারপাড়া উপজেলায় ১০ জন, অভয়নগরে ৮ জন, শার্শায় ৮ জন, চৌগাছায় ৫ জন এবং কেশবপুরে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত যশোর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৭৭৩ জন এবং বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪০ জন রোগী।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ২ জনের মৃত্যু হয়েছে, যার দুটি মৃত্যুই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেকর্ড করা হয়। এছাড়া এ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য মোট ৪২ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *