যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৫ ডেঙ্গু রোগী ভর্তি : জেলায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৫ ডেঙ্গু রোগী ভর্তি : জেলায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ডেঙ্গু পরিস্থিতির পাশাপাশি শিশুদের মধ্যে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ পৃথক স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী, জেলায় বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১২ জনে। অন্যদিকে, জেলায় এ পর্যন্ত ১৪৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫ জন, শার্শায় ৪ জন, বাঘারপাড়া ও কেশবপুরে ৩ জন করে এবং ঝিকরগাছা ও মনিরামপুরে ২ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩০ জন ভর্তি আছেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ২২ জন চিকিৎসাধীন অভয়নগরে। চলতি বছরে এ পর্যন্ত মোট ১ হাজার ২৮৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই দিন প্রকাশিত হামের দৈনিক প্রতিবেদন (২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের তথ্য) অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন এবং ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি জেলায় মোট ৯১৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্তের পর ১৪৯ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে। বর্তমানে ১৪ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো: শামসুল ফলাক কর্তৃক প্রস্তুতকৃত এ রিপোর্ট দুটিতে সিভিল সার্জন ডা: মো: মাসুদ রানা স্বাক্ষর করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শিশুদের নিয়মিত হামের টিকা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *