যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি পৃথক ও সফল অভিযানে সর্বমোট ১৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিকরগাছা ও কোতোয়ালী মডেল থানা এলাকার পৃথক দুটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে ডিবির চৌকস দল।

প্রথম অভিযানে, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গী অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল ঝিকরগাছা থানাধীন ১০ নম্বর শংকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ হরিদ্রাপোতা গ্রামে অভিযান পরিচালনা করে। স্থানীয় আক্তারুলের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে মো. মুজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মুজিবুর রহমান ঝিকরগাছা উপজেলার বড় খলশি গ্রামের মো. আজিজুল ইসলাম ও সেলিনা খাতুনের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে দ্বিতীয় অভিযানে, একই দিন (১৫ অক্টোবর) বিকেল চারটা ৩৫ মিনিটে ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলামের নেতৃত্বে অপর একটি চৌকস দল যশোর কোতোয়ালী মডেল থানাধীন বিআরটিএ (BRTA) অফিসের সামনের পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সেখান থেকে জাহাঙ্গীর মুন্সী (৩৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মুন্সী যশোর কোতোয়ালী মডেল থানাধীন নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার মৃত সামাদ মুন্সী ও নিহারন বেগমের ছেলে।

উদ্ধারকৃত মাদকের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *