স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এক স্বেচ্ছাসেবক কর্মী তথা অপেশাদার ভুয়া ‘হাজাম’-এর বিরুদ্ধে তিন বছরের এক শিশুর সুন্নতে খাতনা করাতে গিয়ে পুরুষাঙ্গের অংশবিশেষ কেটে ফেলার মর্মান্তিক অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অবোধ শিশু আবু মুছা যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা মোস্তাকিনের ছেলে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে শুক্রবার দুপুরে হামিদপুর গ্রামে ভুক্তভোগীর বাড়িতে উপস্থিত হয়ে সুন্নতে খাতনা কার্যক্রম পরিচালনা করে অভিযুক্ত ওসমান নামের ওই ব্যক্তি। নিজেকে অভিজ্ঞ দাবি করে ইতিপূর্বে সে আরও বহু শিশুর সুন্নতে খাতনা করিয়েছে বলে ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করেছিল।
বিজ্ঞাপন
তবে অস্ত্রোপচার চলাকালে ওসমানের অনভিজ্ঞতা ও চরম অসাবধানতায় শিশুটির অঙ্গহানি ঘটে এবং দ্রুত রক্তপাত শুরু হয়। তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার্থে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। ছবি সংগৃহীত।

