যশোরে রাতে বিদ্যুৎস্পৃষ্ট, ভোরে হাসপাতালে প্রাণ হারালেন ওয়াজেদ

যশোরে রাতে বিদ্যুৎস্পৃষ্ট, ভোরে হাসপাতালে প্রাণ হারালেন ওয়াজেদ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলায় রাতে জলাশয়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মো. আব্দুল ওয়াজেদ আলী মোল্লা (৫৩) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা ব্রিজের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কানাইতলা ব্রিজের পাশে জলাশয়ে মাছ শিকার করতে যান ওয়াজেদ আলী। ওই সময় অসাবধানতাবশত সেখানে থাকা একটি সরাসরি বৈদ্যুতিক তারের সঙ্গে তাঁর স্পর্শ লাগলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট ও আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরবর্তীতে ঘটনার কথা জানতে পেরে স্বজনরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলের সহায়তায় তাঁকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫ মিনিটের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বপ্রাপ্ত কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল ওয়াজেদ আলী মোল্লা রামনগর এলাকার বাসিন্দা রহিম বক্স মোল্লার ছেলে। খবর পেয়ে হাসপাতাল ফাঁড়ি পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর আশ্রম রোডের সেই শয়ন ডিবির হাতে আটক

সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য হলেন ৬ সাংবাদিক

নাশকতার মামলায় যশোরে যুবলীগ কর্মী সবুজ আরমান গ্রেপ্তার

প্রেসক্লাব যশোরের বহুল প্রতীক্ষিত নির্বাচনের সময়সূচি প্রকাশ

কাবাডি, সাঁতার ও দাবায় সেরাদের লড়াই : ঝিকরগাছায় মেধা দেখালো শিক্ষার্থীরা

ঝিকরগাছার পানিসারায় 'জলবায়ু বান্ধব সবজি ও ফুল' প্রকল্পের আওতায় ৩৭৫ নারীকে বৃক্ষ চারা প্রদান

নতুন রোগী ভর্তি ৪ জন, হাসপাতালে ডেঙ্গু চিকিৎসাধীন ৭০ জন

অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টিতে নতুন আহ্বায়ক প্যানেল

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *