যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর্টে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা এবং সেবনের দায়ে তিন যুবককে এক মাস করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—যশোর সদর উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া এলাকার নূর ইসলামের ছেলে জহিরুল ইসলাম মারুফ (৩৪), একই এলাকার আলী আহমেদের ছেলে সজল ইসলাম (২৫) এবং যশোর শহরের ষষ্টিতলাপাড়া বসন্ত কুমার রোড এলাকার শ্যামল মণ্ডলের ছেলে অপু মণ্ডল (২৩)।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) রকি মণ্ডলের নেতৃত্বে একটি চৌকস দল যশোর শহরের রেলস্টেশন বাজারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই তিন যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পরপরই ডিবি পুলিশের পক্ষ থেকে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনের অভিযোগ আদালতে দাখিল করা হয়। বিজ্ঞ বিচারক সংক্ষিপ্ত বিচার শেষে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। অনাদায়ে আরও এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

রায়ের পরপরই সাজাপ্রাপ্ত তিন আসামিকে কড়া নিরাপত্তায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *