যশোরে মাদক বিরোধী পৃথক অভিযানে বিক্রি ও সেবনের দায়ে ৬ জন আটক

যশোরে মাদক বিরোধী পৃথক অভিযানে বিক্রি ও সেবনের দায়ে ৬ জন আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট

যশোর সদর উপজেলা ও মণিরামপুরে পৃথক অভিযান চালিয়ে মাদক কেনাবেচা এবং সেবনের অভিযোগে নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর সদর পুলিশ ফাঁড়ির আভিযানিক দল শহরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করে। আটককৃত আসামিরা হলেন— পশ্চিম বারান্দীপাড়ার কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম সাগর ওরফে ‘চায়না সাগর’, পূর্ব বারান্দীপাড়ার ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মর্তজা হোসেন শুভ, বারান্দীপাড়া বউবাজার এলাকার সেলিমের ছেলে আশিকুর রহমান এবং একই এলাকার মৃত গফফার শেখের মেয়ে রোজিনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, মণিরামপুর উপজেলায় ইয়াবা সেবনের সময় স্থানীয় সাধারণ জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক। গত ২৪ আগস্ট ২০২৬ সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সাতনল বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

আটক হওয়া যুবকরা হলেন— শেখপড়া খানপুর গ্রামের ইয়াছিন হোসেন (২৫) ও আলিমুল হোসেন। স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে তাদের ইয়াবা সেবন করতে দেখে হাতেনাতে ধরে ফেলে এবং তাৎক্ষণিক থানায় খবর দেয়। পরবর্তীতে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজ হেফাজতে নেয়। আটকের সময় তাদের কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *