যশোরে ছদ্মবেশী ক্রেতা সেজে অভিযান : লাইসেন্সহীন প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেল স্টোরের মালিক আটক

যশোরে ছদ্মবেশী ক্রেতা সেজে অভিযান : লাইসেন্সহীন প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেল স্টোরের মালিক আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের দড়াটানা মোড় এলাকার ভৈরব সুপারমার্কেটে অবস্থিত ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই সংরক্ষণ করা প্যাথিডিন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,বৈধ অনুমোদন ছাড়াই ট্রপিক্যাল মেডিকেল স্টোর থেকে গোপনে মাদকাসক্তদের কাছে অধিক মূল্যে প্যাথিডিন বিক্রি করা হচ্ছিল। তথ্যের সত্যতা যাচাই করতে অধিদপ্তরের একজন সদস্য ক্রেতা সেজে দোকান থেকে ৩০০ টাকায় একটি প্যাথিডিন ক্রয় করেন।
পরে অধিদপ্তরের একটি দল দোকানটিতে অভিযান চালিয়ে তল্লাশি চালায়। এ সময় লাইসেন্সবিহীনভাবে সংরক্ষণ করা আনুমানিক ৩৫ থেকে ৪০টি প্যাথিডিন উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া প্যাথিডিনের সঠিক সংখ্যা গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযানের সময় দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া আলামত, প্যাথিডিনের চূড়ান্ত সংখ্যা এবং অভিযানের বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *