যশোরে চিকিৎসাধীন অবস্থায়  ভারতীয় বন্দির মৃত্যু

যশোরে চিকিৎসাধীন অবস্থায় ভারতীয় বন্দির মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বাচ্চুলা মাঝি (৫৩) নামের এক ভারতীয় বন্দির মৃত্যু হয়েছে ।  শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃত বাচ্চুলা মাঝি ভারতের উত্তরপ্রদেশের চিতামারী জেলার মেজরগঞ্জ থানার নারথে ডাকঘরের কাঁকড়ারা গ্রামের বাবুল মাঝি ওরফে বকুল মাঝির ছেলে এবং তিনি ভারতীয় বন্দি নম্বর ০৭/১৮ হিসেবে কারাগারে আটক ছিলেন।

কারা সূত্রে জানা গেছে যে, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি রামগড়ছড়ি থানায় দায়ের করা একটি মামলায় ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টের ৪ ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৪ ফেব্রুয়ারি তাঁকে রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হয় এবং আদালত পরবর্তীতে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। নির্ধারিত সাজাভোগ সম্পন্ন হওয়ার পর স্বদেশে প্রত্যাবাসনের সুবিধার্থে ২০১৮ সালের ২০ নভেম্বর ফেনী জেলা কারাগারের মাধ্যমে তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে, বাচ্চুলা মাঝি দীর্ঘকাল ধরে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন এবং নিয়মিতভাবে কারা হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।  শুক্রবার ভোরে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও অজ্ঞান হয়ে পড়লে কারা হাসপাতালের সহকারী সার্জনের জরুরি নির্দেশনায় ভোর ৪টা ৩৯ মিনিটে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয় । সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে ভোর ৪টা ৪৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *